ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

মহাদেবপুর–বদলগাছী উন্নয়নে মাওঃ মোঃ মাহফুজুর রহমানের অঙ্গীকার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

মহাদেবপুর–বদলগাছী উন্নয়নে মাওঃ মোঃ মাহফুজুর রহমানের অঙ্গীকার

মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু

মহাদেবপুর–বদলগাছী এলাকার সার্বিক উন্নয়ন, নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করতে একগুচ্ছ অঙ্গীকারের কথা জানিয়েছেন মাওঃ মোঃ মাহফুজুর রহমান।

তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা নিরসনে টেকসই অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

এছাড়াও সমাজ থেকে ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাস নির্মূলে যুবসমাজকে সম্পৃক্ত করে একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নারী, শিশু, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করে একটি নিরাপদ মহাদেবপুর–বদলগাছী গড়ার প্রতিশ্রুতিও দেন।
তরুণ সমাজের ভবিষ্যৎ গড়তে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি। পাশাপাশি কৃষকদের জন্য সার, বীজ, কীটনাশকসহ প্রয়োজনীয় সকল কৃষি সহায়তা নিশ্চিত করার কথা বলেন।

মাওঃ মোঃ মাহফুজুর রহমান বলেন, “উন্নয়ন, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ—এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়েই মহাদেবপুর–বদলগাছীর ভবিষ্যৎ গড়ে তোলা হবে।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

মহাদেবপুর–বদলগাছী উন্নয়নে মাওঃ মোঃ মাহফুজুর রহমানের অঙ্গীকার

আপডেট সময় ০৫:৩৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬