
নওগাঁয় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি:আলমোতাসিম সাজু
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ ২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানাধীন হাতুর ইউনিয়নের মহিষবাথান গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিষবাথান থেকে কাটাবাড়িগামী পাকা রাস্তার উপর সাহেব আলীর বাড়ির দক্ষিণ পাশে দুইজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
অভিযানকালে ছদ্মবেশে থাকা পুলিশ সদস্য ও পোশাকধারী পুলিশের সহযোগিতায় মোঃ সোহাগ হোসেন (২৫), পিতা—মৃত মোকলেছার রহমান, সাং—মহিষবাথান, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় অপর এক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে পলাতক আসামির নাম মোঃ হাই বাবু (৫৫), পিতা—অজ্ঞাত উদ্দিন, সাং—হাতুর, থানা—মহাদেবপুর, জেলা—নওগাঁ বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে মহাদেবপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক সাজু…..
২৭..০১..২৬

Reporter Name 










