
ধামইরহাটে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মো: বিদ্যুৎ হোসেন
নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথি: নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি: নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গুরুত্বারোপ করা
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে বেশ কিছু বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন,
নির্বাচনী দায়িত্ব পালনে শতভাগ আইনানুগতা ও স্বচ্ছতা বজায় রাখা।
ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা।
এই প্রশিক্ষণ ভোটগ্রহণ কর্মকর্তাদের সচেতনতা ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।

Reporter Name 










