ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁ-৫: হাসাইগাড়ীতে ইসলামী আন্দোলন নেতাসহ শতাধিক কর্মীর জামায়াতে যোগদান

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

নওগাঁ-৫: হাসাইগাড়ীতে ইসলামী আন্দোলন নেতাসহ শতাধিক কর্মীর জামায়াতে যোগদান

মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি

নওগাঁ-৫ (সদর) আসনের হাসাইগাড়ী ইউনিয়নে রাজনৈতিক মেরুকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
গতকালে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নওগাঁ জেলা আমির অ্যাডভোকেট আ.স.ম সায়েম। তার হাত থেকে ফুলের মালা গ্রহণ করে নেতাকর্মীরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে অন্তর্ভুক্ত হন।
যোগদানকারীদের মধ্যে অন্যতম হলেন মান্দা উপজেলার কসব ইউনিয়ন ইসলামী আন্দোলনের আমির মাওলানা রফিকুল ইসলাম। তার নেতৃত্বে বিভিন্ন দলের স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আ.স.ম সায়েম বলেন:
“মানুষ এখন ন্যায়বিচার ও ইনসাফ কায়েমের রাজনীতি চায়। জামায়াতে ইসলামীর দাওয়াত আজ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ইনশাআল্লাহ, আগামী দিনে নওগাঁর এই জনপদ ইসলামের দুর্গ হিসেবে আত্মপ্রকাশ করবে।”
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগতদের বরণ করে নিতে অনুষ্ঠানস্থলটি কর্মী-সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁ-৫: হাসাইগাড়ীতে ইসলামী আন্দোলন নেতাসহ শতাধিক কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় ০৬:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬