
নওগাঁয় তারেক রহমানের সমাবেশে ফজলে হুদা বাবুলের বলিষ্ঠ উপস্থিতি
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু
নওগাঁর বদলগাছী উপজেলার কৃতি সন্তান ও নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের আগামীর সম্ভাব্য জাতীয়তাবাদী নেতৃত্ব জননেতা ফজলে হুদা বাবুল নওগাঁয় বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সমাবেশে বলিষ্ঠ ও স্পষ্ট উপস্থিতি জানান দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) নওগাঁয় অনুষ্ঠিত এ সমাবেশে ফজলে হুদা বাবুল সাধারণ গণমানুষের প্রাণের দাবি ও প্রত্যাশার কথা দৃঢ় কণ্ঠে তুলে ধরেন। বিশেষ করে নওগাঁ জেলায় রেললাইন স্থাপনের দাবি তিনি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন, যা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের ন্যায্য প্রত্যাশা হিসেবে বিবেচিত।
সমাবেশে তাঁর উপস্থিতি ও বক্তব্যে বদলগাছী ও মহাদেবপুর উপজেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। অনেকেই মনে করছেন, আগামীর রাজনীতিতে ফজলে হুদা বাবুল একজন স্মার্ট, যোগ্য ও সাহসী নেতৃত্ব হিসেবে নওগাঁ–৩ আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের বার্তা বাস্তবায়নে ফজলে হুদা বাবুলের মতো ত্যাগী ও নির্ভীক নেতৃত্ব সময়ের দাবি।

Reporter Name 










