ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

পুঠিয়ায় অটো ও লছিমনের সংঘর্ষ, নীহত ১।

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

পুঠিয়ায় অটো ও লছিমনের সংঘর্ষ, নীহত ১।

পুঠিয়া প্রতিনিধি (রাজশাহী)
মুন্না ইসলাম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গরুবোঝাই লছিমন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে পুঠিয়া–তাহেরপুর সড়কের ধোপাপাড়া মোহনপুর মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশাচালকের নাম রবিউল ইসলাম। তিনি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার রামকৃষ্ণপুর দিঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম তার অটোরিকশা নিয়ে পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোহনপুর মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি লছিমনের সঙ্গে তার অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক রবিউল ইসলামের মাথায় মারাত্মক আঘাত লাগে।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর লছিমনটি জব্দ করেছে পুঠিয়া থানা পুলিশ। তবে লছিমনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকায় আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

পুঠিয়ায় অটো ও লছিমনের সংঘর্ষ, নীহত ১।

আপডেট সময় ০২:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬