আপডেট সময়
০৪:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
১৮২
বার পড়া হয়েছে
ছাত্রদল ছেড়ে জামায়াতে যোগ দিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ভিপি বিদ্যুৎ
ছাত্রদল ছেড়ে জামায়াতে যোগ দিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ভিপি বিদ্যুৎ মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। বিদ্যুৎ চন্দ্র মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন যে, জামায়াতে ইসলামীর আদর্শ ও দলীয় কার্যক্রম তার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ছাত্র রাজনীতির বর্তমান পথ ত্যাগ করে জামায়াতের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বিদ্যুৎ চন্দ্র মাহাতোর এই আকস্মিক দলবদল স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ছাত্রদল ছেড়ে জামায়াতে যোগ দিলেন নিয়ামতপুর সরকারি কলেজের ভিপি বিদ্যুৎ
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
বিদ্যুৎ চন্দ্র মাহাতো ছাত্রদল থেকে পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন যে, জামায়াতে ইসলামীর আদর্শ ও দলীয় কার্যক্রম তার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে। ব্যক্তিগত উপলব্ধি থেকেই তিনি ছাত্র রাজনীতির বর্তমান পথ ত্যাগ করে জামায়াতের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বিদ্যুৎ চন্দ্র মাহাতোর এই আকস্মিক দলবদল স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।