
নওগাঁয় কারিগরি ছাত্র আন্দোলনের স্মারকলিপি প্রদান: আন্তঃমন্ত্রণালয় কমিটি বাতিলের দাবি
মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে গঠিত বিতর্কিত ‘আন্তঃমন্ত্রণালয় কমিটি’ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) মাধ্যমে এই স্মারকলিপিটি যথাযথভাবে হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, কারিগরি শিক্ষার ভবিষ্যৎ এবং বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের কমিটি গঠন উদ্দেশ্যপ্রণোদিত এবং তা অবিলম্বে বাতিল করা প্রয়োজন।
উক্ত কর্মসূচিতে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এবং ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যৌথভাবে অংশগ্রহণ করেন। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত স্মারকলিপি প্রশাসনের হাতে তুলে দেন।
এ সময় ছাত্র নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় কারিগরি ছাত্র সমাজ সর্বদা রাজপথে সোচ্চার থাকবে।

Reporter Name 










