
পোরশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নওগাঁ জেলা প্রতিনিধি : মোঃ রাফি হোসেন
নওগাঁর পোরশা থানার পুলিশ অভিযান চালিয়ে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
পোরশা থানা সূত্রে জানা যায়, গত ৩০ শে জানুয়ারি শুক্রবার রাতে থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘাট নগর ইউনিয়নের বাংধারা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ রুমন ৩৪, পিতা মোঃ আব্দুস সাত্তার ,গ্রাম বাংধারা ,থানা পোরশা, জেলা নওগাঁ ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পোরশা থানায় জি আর নং ১৪/১৯ এধারায় মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে পোরশা থানার ওসি মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Reporter Name 










