
মান্দায় ডাঃ টিপুর বিজয় নিশ্চিত করতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
আল আমিন স্বাধীন
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর বিজয় নিশ্চিত করতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যান মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মৈনম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভায় মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতীন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করার আহ্বান জানান এবং দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।#

Reporter Name 










