ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

শোককে শক্তিতে রূপান্তর করে রাজপথে আবু সাঈদ চাঁদ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

শোককে শক্তিতে রূপান্তর করে রাজপথে আবু সাঈদ চাঁদ

আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় পাকুড়িয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১ ফেব্রুয়ারি সকালে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ইউনিয়নের এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন আবু সাঈদ চাঁদ।
পথসভায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন,
“আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় দু’জন মানুষকে হারিয়েছি। কিন্তু আজ দেশের মানুষ যে নির্যাতন, বঞ্চনা ও ভোটাধিকার হরণের শিকার—তা আমাকে ঘরে বসে শোক পালনের সুযোগ দেয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই আমার জীবনের শেষ লড়াই।”
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, বাঘা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জুয়েল খান, ৩নং পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল ধান্দার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার সজল খান, সাবেক ইউপি সদস্য জিয়ার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা বাবর হোসেন, শিমুল খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, ব্যক্তিগত জীবনের চরম শোকের মাঝেও আবু সাঈদ চাঁদের এই ত্যাগ ও সাহস সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। তিনি শুধু একজন রাজনৈতিক প্রার্থী নন, তিনি বঞ্চিত মানুষের আশার প্রতীক।
পথসভা ও উঠান বৈঠকগুলোতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসা প্রমাণ করে—বাঘার মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, ধানের শীষের বিজয় চায়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

শোককে শক্তিতে রূপান্তর করে রাজপথে আবু সাঈদ চাঁদ

আপডেট সময় ০২:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬