
নওগাঁ পুলিশ লাইন্সে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাহিদ হাসান নওগাঁ জেলা প্রতিনিধি
অদ্য ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়।
নওগাঁ পুলিশ লাইন্সের ড্রিলশেডে দিবব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে বডি-ওর্ন ক্যামেরা বিষয়ে অভিজ্ঞ ০৪ (চার) জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন। তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বডি-ওর্ন ক্যামেরার সঠিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের বডি-ওর্ন (অনলাইন) ক্যামেরা চালু ও পরিচালনা পদ্ধতি, রেকর্ডিং কৌশল, ডাটা সংরক্ষণ, প্রযুক্তিগত ত্রুটি সমাধান, দায়িত্ব পালনকালে আইনগত ও নৈতিক বিষয়সমূহ এবং বাস্তব পরিস্থিতিতে ক্যামেরার সর্বোচ্চ কার্যকর ব্যবহার বিষয়ে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও মানসম্মত করার লক্ষ্যে পুলিশ টেলিকম হতে প্রেরিত তদারকি অফিসার এবং রেঞ্জে দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মনিরুল ইসলাম।

Reporter Name 










