খাজুর ইউনিয়নের ৯ ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগে মুনিরা সুলতানা মহাদেবপুর উপজেলা প্রতিনিধি: আলমোতাসিম সাজু নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে ধানের শীষের গণসংযোগে অংশ নেন তাঁর সহধর্মিণী মিসেস মুনিরা সুলতানা। প্রচারণাকালে তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বার্তা পৌঁছে দেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও মহাদেবপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। নেতাকর্মীরা জানান, জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রচারণা কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে
নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে ধানের শীষের গণসংযোগে অংশ নেন তাঁর সহধর্মিণী মিসেস মুনিরা সুলতানা।
প্রচারণাকালে তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বার্তা পৌঁছে দেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও মহাদেবপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।