ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

‎চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াত প্রার্থীর ড. মিজানুর রহমানের ইশতেহার ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

‎চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াত প্রার্থীর ড. মিজানুর রহমানের ইশতেহার ঘোষণা

এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ

আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর- নাচোল- ভোলাহাট) আসনে বিপুল ভোটে বিজয়ী হবার প্রত্যয় ব্যক্ত করে নিজের নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন জামায়াত প্রার্থী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে নায়েবে আমির ড.মিজানুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ইশতেহার ঘোষণা করেন।
‎ইশতেহারে তিনি উল্লেখ করেন, বিজয়ী হলে প্রধানত ১১টি খাতের আওতায় ৫৫ টি চিহ্নিত বিষয় নিয়ে কাজ করা হবে বলে অঙ্গীকার করেন তিনি।
‎ইশতেহারে মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাসস্থান হিসেবে গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলেও অঙ্গীকার করেন তিনি।

‎এছাড়া পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়। মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

‎বিজয়ী হলে সংশ্লিষ্ট সকলে সহযোগিতা নিয়ে ৫৫ দফার ইশতেহার বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।‎জামায়াত নেতা মিজানুর রহমানের ইশতেহার ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, শাহ আলম, গোলাম কবির গোপাল, উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা শিবিরের পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতে আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, রহনপুর পৌর আমির মনিরুল ইসলাম ডাবলুসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

‎চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামায়াত প্রার্থীর ড. মিজানুর রহমানের ইশতেহার ঘোষণা

আপডেট সময় ১২:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬