আপডেট সময়
০২:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
১৬২
বার পড়া হয়েছে
মহাদেবপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জনি ভাইয়ের গণসংযোগ
মহাদেবপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জনি ভাইয়ের গণসংযোগ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. আলমোতাসিম সাজু নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জনি ভাইয়ের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এই গণসংযোগে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন। গণসংযোগকালে জনি ভাই সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে জনি ভাই বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার এগিয়ে চলার প্রেরণা। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মহাদেবপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জনি ভাইয়ের গণসংযোগ
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. আলমোতাসিম সাজু
নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জনি ভাইয়ের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী এই গণসংযোগে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন।
গণসংযোগকালে জনি ভাই সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময় করেন এবং নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে জনি ভাই বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার এগিয়ে চলার প্রেরণা। গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।