ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন লিয়াকত আলী খাঁন মুকুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

এশিয়ান টেলিভিশনের
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন লিয়াকত আলী খাঁন মুকুল

নিজস্ব প্রতিবেদকঃ

বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা মোঃ লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্ব সম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে মোঃ লিয়াকত আলী খাঁন মুকুলের নেতৃত্বে এশিয়ান টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও দর্শকবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। শিল্প ও গণমাধ্যম অঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এশিয়ান টেলিভিশনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর সম্প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানাযায়, লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে রূপায়ণ গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

একই সঙ্গে তিনি গণমাধ্যম অঙ্গনে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর নির্বাচিত পরিচালক হিসেবে টেলিভিশন শিল্পের নীতি নির্ধারণ ও উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।

এ সকল বিষয়ে এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান আখতার রহমান বলেন, মো: লিয়াকত আলী খাঁন মুকুলের মতো একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের অধিকারী ব্যক্তির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ চ্যানেলটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার নেতৃত্বে এশিয়ান টেলিভিশন আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত সম্প্রচারে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অপর দিকে এশিয়ান টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মোঃ সোহাগ আলী বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানের দক্ষ ব্যবস্থাপনা ও গণমাধ্যম সম্পর্কে গভীর অভিজ্ঞতা এশিয়ান টেলিভিশনের প্রতি দর্শকদের আস্থা আরও সুদৃঢ় করবে এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতায় চ্যানেলটি আরও শক্ত অবস্থান তৈরি করবে বলেও জানান তিনি।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন লিয়াকত আলী খাঁন মুকুল

আপডেট সময় ০৫:৪৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬