ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁ ২ এ মো: এনামুল হক বেসরকারীভাবে নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নওগাঁ ২ এ মো: এনামুল হক বেসরকারীভাবে নির্বাচিত (পত্নীতলা প্রতিনিধি) ৪৭ নওগাঁ ২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো: এনামুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৪১৫২৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতিয়তাবাদি দলের ধানের শীষ প্রতিকে মো: সামসুজ্জোহা খান পেয়েছেন ১৩৪৫৩৩ ভোট। মো: এনামুল হক ৬৯৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭.৩০ মিনিটে শুরু হয়ে বিকাল ৪টা অবধি ২৮৬০৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই আসনে কাস্টিং ভোটের হার প্রায় ৭৭ শতাংশ। এদিকে আমার বাংলাদেশ মনোনীত ঈগল মার্কার প্রার্থী মো: মতিবুল ইসলাম পেয়েছেন ২৫৮০ ভোট। এই আসনে নষ্ট বা অবৈধ ভোটের পরিমাণ ৭৪৩১ ভোট। প্রকাশ থাকে, দেশে এবং দেশের বাইরে থেকে ১৭২৩জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। অবাধ, সুষ্ঠু , নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে গণরায় প্রতিফলিত হওয়ায় বিজয়ী প্রার্থী মো: এনামুল হক সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধামইরহাট ও পত্নীতলা আসনের ভোটারদের ধন্যবাদজ্ঞাপন করেন। তিনি সবাইকে শান্ত থাকারও আহবান জানান। এই নির্বাচনের মধ্যদিয়ে স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার জামায়াতে ইসলামী এখানে বিজয় অর্জন করায় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো: হাবিবুর রহমান সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁ ২ এ মো: এনামুল হক বেসরকারীভাবে নির্বাচিত

আপডেট সময় ০৬:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬