ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

সকালে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১০ শতাংশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সকালে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১০ শতাংশ

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

সারা দেশের সঙ্গে নওগাঁর ৬টি আসনেও গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
সকালে নওগাঁ শহরের তিনটি কেন্দ্র ঘুরে জানা যায়, প্রথম এক ঘণ্টায় গড়ে ৯ থেকে ১০ শতাংশ ভোট পড়েছে।
সকাল সাড়ে ৭টায় নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের নামাজগড় গাউসুল আজম মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ভোট দিতে আসা পার-নওগাঁ এলাকার বাসিন্দা জাহিদ হাসান (৫০) বলেন,
“সকাল-সকাল ভোট দিয়ে ফ্রি হয়ে পাড়ার অন্য ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। দুইটা ব্যালট হলেও ভোট দিতে কোনো সমস্যা হয়নি। খুব দ্রুত ভোট দিতে পেরেছি।”
ওই কেন্দ্রে সকালে ভোট দেন বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম। ভোট দিয়ে তিনি বলেন,
“এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো। নওগাঁ জেলায় সব সময় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আশা করছি, এবারও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”
নওগাঁ-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েমও সকাল সাড়ে ৭টায় ভোট দেন। তিনি বলেন,
“আমার নেতাকর্মীদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। তারপরও আশা করছি, মানুষ কোনো ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করবেন।”
সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শতাধিক নারী ভোটার কেন্দ্রের সামনে ভিড় করেছেন। কেন্দ্রের ভেতরেও ছিল ভোটারদের সারি। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছিল।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,
“এটি শুধুমাত্র নারী ভোটারদের কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৮৮ জন। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে চলছে।”
ওই কেন্দ্রের ৩ নম্বর ভোটকক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রথম এক ঘণ্টায় ১০৮টি ভোট পড়েছে। ওই কক্ষে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭০ জন, যা প্রায় ১০ শতাংশের বেশি।
শহরের কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাহিদ হাসান জানান, ওই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯১৭ জন। প্রথম এক ঘণ্টায় সেখানে ১৮৮টি ভোট পড়েছে।
নওগাঁয় ৬টি আসনে এবার মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৫৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫৯ হাজার ৭৬৬ জন এবং নারী ভোটার ১১ লাখ ৬৯ হাজার ৮০৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

সকালে ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ১০ শতাংশ

আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬