
নওগাঁ সদর থানা কর্তৃক সাতটি ছোট পিতলের মূর্তি, দুইটি পিতলের বাটি উদ্ধার
নওগাঁ জেলা প্রতিনিধি: মোঃ রাফি হোসেন
আজ নওগাঁ জেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে মাছ ধরার জন্য কতিপয় ব্যক্তি মো রহি (১৫), তৌফিক (১৫)৷ বিসা (৫৪), রিয়াদ (২২) প্রমুখ মাছ ধরার সময় পিতলের সাতটি ছোট মূর্তি, পিতলের দুইটি বাটি, ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠি পেয়ে থাকে।
সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ সেখান থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুইটি পিতলের বাটি , এবং ব্রোঞ্জের রিং যুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করে। প্রাথমিকভাবে স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে জানা যায় মূর্তিগুলো কাসা/ব্রোঞ্জ অথবা পিতলের তৈরি যার বিশেষ কোন মূল্য থাকতে পারে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে

Reporter Name 










