
ভোলাহাট, পোল্লাডাংগায়, ক্রিয়েটিভ, এসএমএম, আইটি, সেন্টার, ফ্রিল্যান্সিং, প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন।
মোঃসেলিম রেজা( মুক্তা),ভোলাহাট, (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ১৬ই ফেব্রুয়ারী ২০২৬খ্রি,সোমবার সময় ৪ঃ০০টা, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা,বাজারের পশ্চিমে আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের বাড়িতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ভোলাহাট জামবাড়ীযা ডিগ্রি কলেজ, মোঃ তরিকুল ইসলাম (টুনু), পোল্লাডাংগা বাজার কমিটির সভাপতি মোঃ রবিউল আলম, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম,ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মইনুল ইসলাম, নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন,মোঃ আতাউর রহমান (মাষ্টার),মোঃ মাসুদ রানা( সুমন),মোঃ ইসরাইল (ডাক্তার),মোঃ আব্দুল হান্নান, মোঃ জুয়েল ইসলাম,রহনপুর মোঃ আব্দুর রহমান রহনপুর, মোঃআমিনুল ইসলাম (অবঃ সেনা কর্মকর্তা) ও ক্রিয়েটিভ এসএমএম আইটি সেন্টার ফ্রিল্যাসিং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাইমুল ইসলাম (অনি),সহ এলাকার বিশিষ্টজনেরা, বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়তে বেকারত্ব কমিয়ে আনা এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে, ঘরে বসে আয় করে সংসার চালানো সম্ভব হবে, এবং কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে বক্তব্যে তুলে ধরেন।

Reporter Name 










