ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপন উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন ও বিভিন্ন দপ্তরের দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের আত্মত্যাগ, বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠনসমূহকে দিবসের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, সুপ্রভাত মন্ডল বাঘা থানা তদন্ত ওসি,প্রতিবন্ধী অফিসার মনসুর রহমান, জিয়াউর রহমান উপজেলা হিসাব রক্ষক অফিসার, তরিকুল ইসলাম উপজেলা প্রকল্প কর্মকর্তা সাবদার হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাঘা পৌর আমির, মোঃ শফিকুল ইসলাম উপজেলা সমবায় অফিসার, আব্দুল মমিন সহকারী প্রকৌশলী জনসাস্থ্য, মামুনুর রশিদ UAPEO মাহাবুর রহমান মাধ্যমিক শিক্ষা অফিসার, এনামুল হক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহান শহীদ দিবস আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সভা শেষে আগামী ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সকল কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬