ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় জমি বিরোধের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নওগাঁয় জমি বিরোধের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু

জাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হুলদিহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আইয়ুব হোসেন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে আইয়ুব হোসেন, তার ছেলে মাহাবুর আলম সূরুজ ও রেজাউল ইসলামকে প্রথমে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি ও কবরস্থানের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি এবং আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে ধান রোপণ করতে গেলে বাধা দেওয়ায় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে আইয়ুব হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

নওগাঁয় জমি বিরোধের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু

আপডেট সময় ১২:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬