ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর বদলগাছীতে বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ, স্কুল অবরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

নওগাঁর বদলগাছীতে বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ, স্কুল অবরোধ

মোঃ সারোয়ার হোসেন অপু
বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁ:
বদলগাছী উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণির এক ছাত্রীর কাছে প্রেমের প্রস্তাব দিয়ে মেসেজ পাঠানোর অভিযোগে বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা।
জানা যায়, উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের পিয়ন সৈকত নামে এক কর্মচারী অষ্টম শ্রেণির এক ছাত্রীর মোবাইলে প্রেমের প্রস্তাব দিয়ে একাধিক মেসেজ পাঠান বলে অভিযোগ ওঠে। বিষয়টি ছাত্রী ও তার সহপাঠীদের মধ্যে জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বিদ্যালয় অবরোধ করে অভিযুক্ত কর্মচারীর শাস্তির দাবি জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্ত পিয়নকে মারধরও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে আলোচনার পর অভিযুক্ত কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে। তবে এলাকাবাসী তাৎক্ষণিক স্থায়ী বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে মিছিল ও স্লোগান দেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁর বদলগাছীতে বিদ্যালয়ের পিয়নের বিরুদ্ধে ছাত্রীকে প্রেমের প্রস্তাবের অভিযোগ, স্কুল অবরোধ

আপডেট সময় ০১:৩০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬