আপডেট সময়
০৩:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
৮৯
বার পড়া হয়েছে
মান্দায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
মান্দায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি মোঃ শামীম হোসেন উপজেলা প্রতিনিধি। ১১নং কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা, চক শ্রীকৃষ্ণ গ্রামের মৎস্যচাষী দেলোয়ার হোসেন (দেলোয়ার ভাই)-এর পুকুরে গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় দেলোয়ার ভাই মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি ইতোমধ্যে অসুস্থ ছিলেন, আর এই ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন। পরিবারটিও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। তারা দোষীদের দ্রুত শনাক্ত...
মান্দায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
মোঃ শামীম হোসেন উপজেলা প্রতিনিধি।
১১নং কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা, চক শ্রীকৃষ্ণ গ্রামের মৎস্যচাষী দেলোয়ার হোসেন (দেলোয়ার ভাই)-এর পুকুরে গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। এতে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারা গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় দেলোয়ার ভাই মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি ইতোমধ্যে অসুস্থ ছিলেন, আর এই ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন। পরিবারটিও চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।