
মহাদেবপুর–বদলগাছীর গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন ফজলে হুদা বাবুল
মহাদেবপুর উপজেলা প্রতিনিধি. সাজু
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল মহাদেবপুর ও বদলগাছীর সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক বার্তায় তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি মহাদেবপুর–বদলগাছীর সাধারণ মানুষের বিজয়। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থাই আমাকে এ দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে।”
তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরও বলেন, যেন তিনি জনগণের দেওয়া ভালোবাসার মর্যাদা রাখতে পারেন এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করতে সক্ষম হন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বে মহাদেবপুর–বদলগাছী আসন উন্নয়নের ধারায় আরও একধাপ এগিয়ে যাবে।

Reporter Name 










