ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

আমাদের মৌলিক কৃষ্টি কালচারে ফিরতে হবে”* পত্নীতলায় মহান শহীদ দিবসের আলোচনায় এমপি এনামুল হক

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

*”আমাদের মৌলিক কৃষ্টি কালচারে ফিরতে হবে”*
পত্নীতলায় মহান শহীদ দিবসের আলোচনায় এমপি এনামুল হক
(পত্নীতলা প্রতিনিধি)
পত্নীতলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং পুরস্কার তিবরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ ২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক।
উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ড, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলামপ্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মো. এনামুল হক বলেন “মাতৃভাষাকে আমাদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আল্লাহপাক নিজেই পবিত্র কোরআনে ১৪ নং সুরায় এর গুরুত্ব তুলে ধরেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে জাতির বীর শহীদগণ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী জাতির বীর সন্তানগণ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনে শাহাদত বরণকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। উপস্থিত অভিভাবকদের অনুরোধ করবো আমিাদের যে কৃষ্টি কালচার তা যদি সন্তানদের শেখাতে পারি তাহলে সমাজে পরিবর্তন আসবে। আমি তাই মনে করি সমাজের সকল স্তরে মৌলিক কৃষ্টি কালচারে ফিরতে হবে।”
এর আগে শিশুদের সুন্দর হাতের লিখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চিত্রাংকন প্রতিযোগিতায় ক-বিভাগে ১ম স্থান অধিকারী গোপীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদিলা জান্নাত, ২য় স্থান অধিকারী চকনিরখিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাফানা আজরিন, ৩য় স্থান অধিকারী কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের তাসিন। খ-বিভাগে ১ম স্থান অধিকারী চকনিরখিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা জান্নাত, ২য় স্থান অধিকারী নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পৃথা, ৩য় স্থান অধিকারী নজিপুর আল-হেরা ইসলামী একাডেমির শিক্ষার্থী ওয়াজিহা জান্নাত।
নান্দনিক হাতের লিখা প্রতিযোগিতার ক-বিভাগে ১ম স্থান অধিকারী চকনিরখিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন তাহসিন, ২য় স্থান অধিকারী দোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন সীহা, ৩য় স্থান অধিকারী নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সামায়লা। খ-বিভাগে ১ম স্থান অধিকারী নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা তাবাস্সুম মীম, ২য় স্থান অধিকারী নজিপুর আল-হেরা ইসলামী একাডেমির শিক্ষার্থী সাবিহা জান্নাত রুকু এবং ৩য় স্থান অধিকারী নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া আক্তার।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

আমাদের মৌলিক কৃষ্টি কালচারে ফিরতে হবে”* পত্নীতলায় মহান শহীদ দিবসের আলোচনায় এমপি এনামুল হক

আপডেট সময় ০৮:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬