ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ ফিরোজ আহমেদ
আত্রাই প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) মার্তৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ মোঃ আলাউল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি)নুরে আলম সিদ্দিক,
আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো আব্দুল জলিল চকলেট,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণি সম্পাদক কর্মকর্তা ডা:আবু আনাছ,উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বুলু,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মালেক মোল্লা,আত্রাই থানার এস আই মো.শাহাজুল ইসলাম, সহ উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আত্রাই বনিক সমিতি, আত্রাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর‌্যালী বের করা হয়। এতে বিভিন্ন রাজনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো.আলাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অন্যদিকে উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী সহ মহান ২১ শে ফেব্রুয়ারিতে বাদ আসর সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় উপজেলার সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

নওগাঁর আত্রাইয়ে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

আপডেট সময় ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬