ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

চাঁপাইনবাবগঞ্জ-ভোলাহাটে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-ভোলাহাটে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

মোঃসেলিম রেজা (মুক্তা)
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট স্পর্শ করতেই শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরে সুরে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ভোলাহাট আম ফাউন্ডেশন, সরকারি মহিলা কলেজ, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন, ক্লাব প্রতিনিধিবৃন্দ এবং ভোলাহাট প্রেস ক্লাব শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার ও মিছিল নিয়ে উপস্থিত হয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তাঁদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ দলীয় ও সামাজিক ঐক্যের এক মিলনমেলায় পরিণত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সকলের অংশগ্রহণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। রাতভর শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোলাহাটে মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

চাঁপাইনবাবগঞ্জ-ভোলাহাটে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

আপডেট সময় ০১:১৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬