
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের
স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা
এমরান আলী বাবু, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিবেদকঃ
মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা এই প্রতিপাদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণ কেন্দ্র রহনপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
রহনপুর পৌর বিএনপি ও গোমস্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন,১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ আরও অনেকে। তাদের আত্মত্যাগের স্মৃতিতেই দিনটি শহীদ দিবস পাই বাঙ্গালী জাতি এর তাৎপর্যপূর্ণ দিকগুলো ধরা হয় আলোচনা সভায়।
শনিবার বিকেলে রহনপুর ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি,
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ,
সভাটি সঞ্চালনা করেন,বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি,সহকারী অধ্যাপক, রফিকুল ইসলাম রাজ,
এ সময় আরো উপস্থিত ছিলেন, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, বিএনপি নেতা, শেখ জামির উল ইসলাম বিপ্লব, জাহিদ হাসান মুক্তা,রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম রসদুল, রহনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সামিরুল ইসলাম,রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম রাজ, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রহনপুর পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, বিএনপি নেতা, সুমন আলী, মিজান আলী, শফিকুল ইসলাম গাজি, আসগার আলী, মাসুদ আলী, মোহাম্মদ চিন্টু, আব্দুর রহিম,বাদল আলী,যুবনেতা, রবিউল ইসলাম সবুর আলী, শহিদুল ইসলাম, হাসান আলী,নয়ন আলী,ছাত্র নেতা, মোহাইমেলুন ইসলাম, আব্দুর রাকিব,ইসাহাক আলী, মুরসালিনসহ রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ।

Reporter Name 









