
পাবনা জেলা মোঃ রাকিব বিশ্বাস
পাবনার ঈশ্বরদী সাঁড়া ঘাট তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি সত্যিই একটি আকর্ষণীয় স্থান।
এখানে প্রমত্ত পদ্মা নদীর তীরে প্রকৃতির মনোরম দৃশ্য দেখা যায়। সূর্যাস্তের সময় এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। বহু পর্যটকের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য।
একটু সুযোগ পেলেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসেন ভ্রমণপিপাসুরা। এ দিকে পদ্মারপাড়ে দখিনা বাতাস আর পানির গর্জন মুগ্ধ করছে দর্শনার্থীদের।
আজ দুপুরে সাঁড়া ঘাটের সৌন্দর্য বর্ধনের কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাব উদ্দীন।
পরিদর্শন কালে সুবীর কুমার দাশ জানান সাঁড়া ঘাটের সৌন্দর্য বর্ধনের মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আধুনিক টয়লেট স্থাপন, নতুন নতুন স্থাপনা তৈরি, ফটোসেশান স্পট ‘আই লাভ ঈশ্বরদী’ সহ পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
#সৌন্দর্য #সাড়াঘাট #ঈশ্বরদী #শেহাব_উদ্দীন

রাকিব বিশ্বাস 
















