
চাঁদপুরের ৫ টি আসনে যারা বিএনপির মনোনয়ন পেলেন
মো. নাছির উদ্দিন, চাঁদপুর প্রতিনিধি।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (৩ রা নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই নামের তালিকায় চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপির পাঁচজন নেতার নাম ঘোষণা করা হয়েছে।
তারা হলেন চাঁদপুর-১ আসনে আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনে ড.জালাল আহমেদ, চাঁদপুর-৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে হারুন অর রশিদ, চাঁদপুর-৫ আসনে ইঞ্জি.মুমিনুল হক।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
প্রার্থীদের তালিকা প্রকাশের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ ২৩৭টি আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপর আমাদের সঙ্গে যারা আন্দোলন করেছেন, সেসব দলের সঙ্গে কথা বলে, যেসব আসন আমরা ঘোষণা করিনি, তারা আসতে পারেন। অথবা আমাদের আসনও আমরা পরিবর্তন করতে পারি, এটা আমরা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এটা আমাদের সম্ভাব্য হেভিওয়েট প্রার্থীদের তালিকা।

Reporter Name 
















