
নাটোরে জুলাই স্থিতস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও এনসিপির আহ্বায়ক কমিটির পরিচিত সভা
নাটোর প্রতিনিধি।
নাটোরে এনসিপির আহ্বায়ক কমিটির পরিচিত সভা উপলক্ষে মাদ্রাসা মোড় থেকে একটি রেলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানী গঞ্জ মোড়ে এলাকায় জুলাই স্থিতস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আজ সোমবার দুপুরে জেলা চেম্বার অফ কমার্সের অডিটোরিয়ামের হল রুমে আলোচনা ও আহ্বায়ক কমিটি পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা এনসিপির আহ্বায়ক কমিটি পরিচিত সভায় নাটোর জেলা এনসিপির আহ্বায়ক মো:আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে
নাটোর জেলা এনসিপি’র সিনিয়র যুগ্ন সদস্য সচিব হাফিজুর রহমান ময়নার সঞ্চালনা বক্তব্য রাখেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক ইফতেখার শাওন, সিনিয়র যুগ্ন আহবায়ক মো: রকিব উদ্দিন, যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক সরকার ও মাকসুদুর রহমান,
যুগ্ন সদস্য সচিব মো:শিবলু শেখ ও মো: তৌফিক নিয়াজ সহ
বাগাতিপাড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারি ও নাটোর-১ আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশি প্রভাষক আরিফুল ইসলাম তপু, সিংড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম প্রমুখ।
মোঃ রাশেদুল ইসলাম
নাটোর
০৩-১১-২৫
০১৩০৩-১৬৫৪৪৪

Reporter Name 










