ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

শেরপুরে ঊষা’র বার্ষিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

শেরপুরে ঊষা’র বার্ষিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়া

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলার পাঁচটি কেন্দ্রে গত শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর ওয়েলফেয়ার- ঊষা (USAW) আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে দিনব্যাপী পরীক্ষা সম্পন্ন হয়। পুরো পরীক্ষাজুড়ে নকলমুক্ত পরিবেশ, ডিজিটাল অ্যাডমিট, সঠিক সিট ব্যবস্থাপনা এবং প্রশ্নপত্র–উত্তরপত্রের নিরাপদ হ্যান্ডলিং নিশ্চিত করা হয়।
এ বছর প্রথমবারের মতো পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রগুলো হলো—জয়লা-জুয়ান ডিগ্রি কলেজ,কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়,  কল্যাণী উচ্চ বিদ্যালয়, ফুলজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়,  ফুলজোড় উচ্চ বিদ্যালয়,সূত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়,  সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ক্ষিদির হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন আল আমিন হোসেন, সবুজ হোসেন, মোহাব্বত খান  ও সুমন বিশ্বাস।
পরীক্ষা শেষে উত্তরপত্র সংগ্রহ করে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। মূল্যায়ন শেষ হলে ফলাফল প্রকাশের তারিখ জানানো হবে বলে আয়োজক কমিটি জানায়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা যাচাই, গ্রামীণ শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক প্রস্তুতি বৃদ্ধি এবং বৃত্তির আওতা বিস্তারের লক্ষ্য সামনে রেখে ঊষা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয় এবং প্রতি বছরই তা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সুমন বিশ্বাস বলেন,
“গ্রামের শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সত্যিই বড় চ্যালেঞ্জ। তারপরও আমরা চেষ্টা করেছি পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ এবং শিক্ষার্থী-বান্ধব রাখতে। বিশেষ করে যেসব শিক্ষক, অভিভাবক ও স্বেচ্ছাসেবক দিনভর সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এ পরীক্ষার অভিজ্ঞতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতেও তাদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

শেরপুরে ঊষা’র বার্ষিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

আপডেট সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫