ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বিচারক পুত্র হত্যা, আইনজীবীদের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বিচারক পুত্র হত্যা, আইনজীবীদের মানববন্ধন

মো:তানজিলুল ইসলাম লাইক

, রাজশাহী: রাজশাহীতে বিচারকের বাসায় নৃশংস হামলা, পুত্র হত্যা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বরুপ মানববন্ধন করেছেন আইনজীবীরা।
রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের উপর এমন হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান তাঁরা।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। এতে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। তারা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, অপরাধীর দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম বলেন, “বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কিভাবে ন্যায়বিচার পাবে?” তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন।

উল্লেখ্য, ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের ডাবতলা এলাকার বাসায় ঢুকে নবম শ্রেণির শিক্ষার্থী তওসিফ রহমান (১৫) কে ছুরিকাঘাত করে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৪) হত্যার চেষ্টা করেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান শহিদের ছেলে লিমন মিয়া (৩৪)। পরের দিন, ১৪ নভেম্বর, বিচারক নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। একই দিনে নিহত তওসিফকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই ঘটনায় আসামী লিমন মিয়ার বক্তব্য মিডিয়ায় ভাইরাল হওয়ায় আরএমপি কমিশনারকে তলব করেন আদালত। আদালতের এ আদেশের পর আরএমপি পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। আসামী লিমন মিয়া ৫ দিনের রিমান্ডে আছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বিচারক পুত্র হত্যা, আইনজীবীদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫