ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

পুঠিয়ার জিউপাড়ায় বিএনপির আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

পুঠিয়ার জিউপাড়ায় বিএনপির আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা সভা

সিহাব আলম সম্রাট, পুঠিয়া (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করতে এক বিশাল নির্বাচনী সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় নকুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

আগামী ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের পাশাপাশি ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে মাঠে নেমে আসেন। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি সভাটিকে আরও প্রাণবন্ত ও প্রভাবশালী করে তোলে। অনেক নারী উপস্থিত থেকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের প্রশংসা ও তার পক্ষে স্লোগান দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী–৫ (পুঠিয়া–দূর্গাপুর) আসনের ২০০৮, ২০১৮ ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বক্তব্যে তিনি বলেন, “মনোনয়ন যাকে দেওয়া হবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো—এ অঙ্গীকার আমরা ঢাকায় দিয়েছি। শুরু থেকেই বলে আসছি, ধানের শীষকে বিজয়ী করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর এমন জনসমাবেশ প্রমাণ করেছে যে জিউপাড়ায় ধানের শীষের পক্ষে সুস্পষ্ট গণজোয়ার তৈরি হয়েছে। তাদের ভাষায়—এই উপস্থিতি আগামী নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত শোনেন।

সভায় জিউপাড়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভার শেষে মাঠ ও আশপাশের এলাকা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে, যা বিএনপির আগামী নির্বাচনী লড়াইয়ের শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

পুঠিয়ার জিউপাড়ায় বিএনপির আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা সভা

আপডেট সময় ০১:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫