
রাবিতে খাবারের দোকানে নিন্মমানের খাদ্য ও স্বাস্থ্যঝুঁকি: যৌথ অভিযানে ৪৮ হাজার টাকা জরিমানা
মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,
রাবিতে খাদ্যের মান যাচাই অভিযানে ৫ দোকানের জরিমানা
নিজস্ব প্রতিবেদক, রাবি: মানসম্মত ও নিরাপদ খাবার নিশ্চিত করার লক্ষ্যে সিওয়াইবি রাবি শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং রাকসু কর্তৃপক্ষের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাবারের দোকান, সবজি দোকান ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন দোকানে নিন্মমানের খাবার, অপরিষ্কার পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকির মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। দেখা যায়—
• খাদ্য প্রস্তুতে ব্যবহৃত পানির মান অত্যন্ত খারাপ, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• টেবিল, রান্নাঘর ও পরিবেশনের স্থানে জীবাণুর উপস্থিতি।
• ফ্রিজে কয়েক দিন আগের সংরক্ষিত খাবার রাখা।
• মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি এবং খাবারের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা।
• খোলা জায়গায় খাবার রাখা এবং নিম্নমানের গুড়ো তেলের ব্যবহার।
• কিছু দোকানের খাবারে তেলাপোকা পাওয়া যায়।
এছাড়া একাধিক দোকানে নিরাপদ খাবার সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশনের নিয়ম লঙ্ঘন পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। মোট কয়েকটি প্রতিষ্ঠানে সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী কাজী মোছাব্বির সাজিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিওয়াইবির এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এ ধরনের অভিযান আরও আগেই শুরু হওয়া উচিত ছিল। খাবারের দোকানগুলোতে টাকার বিনিময়ে খাবারের মান খুবই নিম্নমানের। আমরা চাই এই কার্যক্রম নিয়মিত চালু থাক।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, সিওয়াইবি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর, রাকসু এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বোর্ডের যৌথ উদ্যোগে কৃষি অনুষদ, চারুকলা, পরিবহন, সিলসিলা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বাজার মনিটরিং ও খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, খাবারের মাঝে তেলাপোকা, নিম্নমানের পানি, অপরিচ্ছন্ন রান্নাঘর, মেয়াদোত্তীর্ণ খাবার, স্টিকারবিহীন প্রক্রিয়াজাত খাদ্য—এসব অনিয়ম পাওয়া গেছে। প্রতিটি দোকানের অনিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

Reporter Name 










