ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাগমারায় অবরুদ্ধ বাবা-মাকে উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাগমারায় অবরুদ্ধ বাবা-মাকে
উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন

আশিক ইসলাম,বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী শওকত আলী প্রতিবেশি কৃষক সাইদুর রহমানের বাড়ী বাঁশের বেড়া দিয়ে ঘিরে ওই কৃষক দম্পতিকে ছয়দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির মেয়ে রাজশাহী মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী মোছা: শিলা আকতার।
সংবাদ সম্মেলনে মোছা: শিলা আকতার দাবি করেন, শওকত আলী গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। তার ভয়ে গ্রামের কোন সাধারণ মানুষ তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার গ্রামের প্রভাবশালী শওকত আলী ও তার ভাই শাহজাহান আলী ক্ষমতার দাপট দেখিয়ে তাদের বাড়ীর পশ্চিম দিকের দরজার সামনে বাঁশের বেড়া দিয়ে ঘিরে তার বৃদ্ধ বাবা-মাকে নিজ বাড়িতে অবরুদ্ধ করে রেখেছেন। এছাড়া অপর এক প্রতিবেশি তৈয়ব আলীর একটি বেল গাছ থেকে সবসময় বেল ঝরে পড়ে তাদের বাড়ির টিনের চালার ক্ষতি হয়। এ নিয়ে কথাকাটাকাটি হলে তৈয়ব আলী এবং শওকত আলী ও শাহজাহান আলী একজোট হয়ে তার বৃদ্ধ বাবাকে মারধর করে। তাছাড়া প্রতিহিংসার কারণে তারা একজোট হয়ে তাদের বাড়ির পূর্বদিকের দরজাও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় তার বৃদ্ধ বাবা-মা বর্তমানে নিজ বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে রয়েছেন। এ ব্যাপরে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোন প্রতিকার মিলেনি। তাই তাদের বসবাড়ির দরজার সামনে থেকে প্রতিবেশিদের দেওয়া অবৈধ বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ বৃদ্ধ বাবা-মাকে উদ্ধারে জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক দম্পতির কলেজ পড়–য়া মেয়ে মোছা: শিলা আকতার।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ-কালের মধ্যেই ওই বাঁশের বেড়া সরিয়ে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

বাগমারায় অবরুদ্ধ বাবা-মাকে উদ্ধারে মেয়ের সংবাদ সম্মেলন

আপডেট সময় ১২:৪১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫