ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাঘায় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ মেলার উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

বাঘায় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ মেলার উদ্বোধন

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে মেলা ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান, প্রকল্প অফিসার মাহমুদুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার ও পাকুড়িয়া ইউপি প্রশাসক মো. মুনছুর আলী, সহকারী ভেটেরিনারি সার্জন আব্দুল মালেক, স্থানীয় গণমাধ্যমকর্মী, ভেটেনারি পল্লী চিকিৎসক, কৃষক ও খামারি।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নীরোগ জাত বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ফল দিতে শুরু করেছে। দুধ, ডিম, মাংস উৎপাদন বৃদ্ধি, খামার ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন, রোগ প্রতিরোধ ও প্রযুক্তিনির্ভর খামার গড়ে তোলার গুরুত্ব সম্পর্কেও আলোচনা হয়।

এসময় বাঘার বিভিন্ন এলাকার খামারি, কৃষক, শিক্ষার্থী ও প্রাণিসম্পদ সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ পালন করা হবে। খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প, সচেতনতামূলক প্রচারসহ বিভিন্ন কার্যক্রম সপ্তাহজুড়ে পরিচালিত হবে বলে জানান ডা. আমিনুল ইসলাম।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

বাঘায় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ মেলার উদ্বোধন

আপডেট সময় ০৫:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫