ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র‍্যালী, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র‍্যালী, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ, শেরপুর

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, শতাধিক খামারি ও নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রদর্শনীতে ৩০টি স্টল স্থান পেয়েছে। স্থানীয় খামারি ও উদ্যোক্তারা এসব স্টলে উন্নত জাতের গরু, দুগ্ধবতী গাভী, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর এবং বিভিন্ন প্রজাতির পোষাপাখি প্রদর্শন করছেন। এছাড়াও দুগ্ধজাত পণ্য ও গবাদিপশু পালনে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে খামারিদের আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সপ্তাহজুড়ে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর র‍্যালী, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫