ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে আশা শিক্ষা কর্মসূচি উখিয়ায় শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমী ক্লাস পার্টি আয়োজন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে আশা শিক্ষা কর্মসূচি
উখিয়ায় শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমী ক্লাস পার্টি আয়োজন

নিজস্ব প্রতিবেদক, জাহেদ আলম।

ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত শিক্ষার্থীরা এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। উখিয়া উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা নিজেরাই একটি ক্লাস পার্টির আয়োজন করে—যা ছিল সম্পূর্ণ তাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্লাস পার্টিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মাঈনুল কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির ম্যানেজার বিনোদ চন্দ্র দাস।

কোরআন, ত্রিপিটক, গীতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষার্থীরা জানায়, সুযোগ পেলে তারাও নিজেদের যোগ্যতা ও মেধার পরিচয় দিতে পারে। আশা শিক্ষা কর্মসূচির সহায়তায় শিক্ষাজীবন ধরে রাখার সুযোগ পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীরা জানান—এই সহায়তা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় নিজেদের প্রস্তুত করতে চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক মাঈনুল কবির, ছৈয়দুল হক আকাশ, মরিচ্যা ব্রাঞ্চ ম্যানেজার বিনোদ চন্দ্র দাস ও শিক্ষা সুপারভাইজার প্রমুখ।

বক্তারা বলেন, ২০১১ সাল থেকে আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক (শিশু–৫ম) ও মাধ্যমিক পর্যায়ে (৬ষ্ঠ–৮ম) ঝরে পড়া রোধে কাজ করে আসছে। দেশে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে পাঠদান কেন্দ্র চালু করা হয়েছে এবং ভবিষ্যতে ৯ম–১০ম শ্রেণির শিক্ষার্থীদেরও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আশা’র কর্মকর্তারা আরও বলেন শিক্ষার্থী ঝরে পড়া রোধে শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে। তবেই প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে এ কর্মসূচি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে বর্তমানে দেশের ৬৪ জেলায় ১৫ হাজার ৭৫০টি কেন্দ্রের মাধ্যমে প্রায় সাড়ে ৬ লাখ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে সহায়তা প্রদান করছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে আশা শিক্ষা কর্মসূচি উখিয়ায় শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমী ক্লাস পার্টি আয়োজন

আপডেট সময় ০৭:৩১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫