ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

অপহরণ ও মুক্তিপণ চক্রের ২০ বাংলাদেশির শিরচ্ছেদে মৃত্যুদণ্ড।

ডেস্ক রিপোর্ট:

সৌদি আরবের দাম্মামে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি অপহরণকারী চক্রের ২০ জন বাংলাদেশি সদস্যকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। নবাগত প্রবাসীদের টার্গেট করে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা কাজের প্রলোভন দেখিয়ে নতুন প্রবাসীদের নিজেদের ভিলায় নিয়ে যেত। সেখানে তাদের কাছে থাকা টাকা, মোবাইল ফোনসহ সব মূল্যবান সামগ্রী জব্দ করা হতো। এরপর দেশে থাকা পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করত। কারো কাছ থেকে ২ লাখ টাকা, আবার কারো কাছ থেকে ১০ লাখ টাকারও বেশি হাতিয়ে নিতো এই চক্র।

একাধিক অভিযোগের ভিত্তিতে সৌদি পুলিশ ও সিআইডির যৌথ গোপন তদন্তের পর অবশেষে চক্রের ২০ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হলে সৌদি আরবের প্রচলিত কঠোর ফৌজদারি আইনের আওতায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়।

সৌদি আইনে অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের মতো অপরাধ রাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হয় এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

জাতীয় সাপ্তাহিক আইন সমাজ
তারিখ: ৩০ নভেম্বর ২০২৫
ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

অপহরণ ও মুক্তিপণ চক্রের ২০ বাংলাদেশির শিরচ্ছেদে মৃত্যুদণ্ড।

আপডেট সময় ০১:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫