ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

কড়াইলের আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য আশার মানবিক উদ্যোগ: ঋণ ছাড় পেল ৩৫ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

কড়াইলের আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য আশার মানবিক উদ্যোগ: ঋণ ছাড় পেল ৩৫ লাখ টাকা

জাহেদ আলম, প্রতিবেদনে বিস্তারিত..

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASA)। আগুনে সব হারানো পরিবারগুলোর পুনর্বাসনে সংস্থাটি মোট ৩৫ লাখ টাকার ঋণ সম্পূর্ণ মওকুফ করেছে, যা ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফেরার পথে বড় সহায়তা হিসেবে কাজ করবে।

অগ্নিকাণ্ড–পরবর্তী সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৫ নভেম্বর ২০২৫ তারিখে আশা রাজশাহী বিভাগের ৬৪ জেলার লোন অফিসারদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন আশা প্রেসিডেন্ট মোঃ আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন,
“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। মাঠপর্যায়ের প্রতিটি কর্মীই আশার শক্তি—তাদের আন্তরিকতা ও মানবিকতায়ই আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি।”

সভায় তিনি মাঠপর্যায়ের দায়িত্ব পালনে সততা, সেবার মান বৃদ্ধি, গ্রাহকদের সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ আচরণ, এবং জরুরি মুহূর্তে দ্রুত সহায়তা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যেসব পরিবার অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আর্থিক চাপমুক্ত করতে এবং নতুন করে জীবিকা গড়ার সুযোগ তৈরিতে এই ঋণ মওকুফের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আশা আরও জানায়, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠনে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত

কড়াইলের আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য আশার মানবিক উদ্যোগ: ঋণ ছাড় পেল ৩৫ লাখ টাকা

আপডেট সময় ০৪:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫