ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সারাদেশের মতো রাজশাহীতেও জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর কোট গুড়িপাড়ার গোলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু।

মোনাজাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এদিকে একই সময়ে রাজশাহীসহ দেশের বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মিজানুর রহমান মিনু বলেন, “স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

অপরদিকে, হরিপুর ইউনিয়নের বসরি গোরস্থান পাড়ায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি প্রচার সম্পাদক লিটনের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দেশনেত্রীর সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

সেই সাথে নগরীর ২৯নং ওয়ার্ডের ডাঁশমারী কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার মুনাজাতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫