ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাগমারা’য় ভুয়া চিকিৎসক ছেলে প্রশাসনের অভিযান, অর্থদণ্ড ও জেল,

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাগমারা’য় ভুয়া চিকিৎসক ছেলে প্রশাসনের অভিযান, অর্থদণ্ড ও জেল,

মোঃআশিক, বাগমারা প্রতিনিধি রাজশাহী,

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ ভবনের পাশেই গড়ে উঠেছিল ‘আল-মক্কা মদিনা চক্ষু হাসপাতাল’ নামের একটি সম্পূর্ণ ভুয়া চিকিৎসা কেন্দ্র। কোনো যোগ্য চক্ষু বিশেষজ্ঞ ছাড়াই, হাসপাতাল মালিকের ছেলে নিজেকে ডাক্তার সাজিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রোগীদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ করে দিয়েছে এবং মালিক ও তার ছেলেকে দণ্ড প্রদান করেছে।

অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম।

তিনি জানান, হাসপাতালে কোনো অপারেশন থিয়েটার নেই, কোনো যোগ্য চক্ষু বিশেষজ্ঞ নেই, লাইসেন্স-অনুমোদন তেমন কিছুই নেই। হাসপাতাল মালিক হেলাল উদ্দিনের ছেলে ফায়সাল আহমেদ নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে ভবানীগঞ্জ বাজার এলাকার শত শত রোগীর চিকিৎসা করে আসছিলেন।

ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল মালিক হেলাল উদ্দিনকে এক লক্ষ টাকা জরিমানা করেন; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ভুয়া ডাক্তার সেজে রোগী দেখার অপরাধে ফায়সাল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুন নাহারসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।
ডাঃ কামরুন নাহার জানান, “এ ধরনের ভুয়া চক্ষু হাসপাতালের কারণে অনেক রোগী অন্ধত্বসহ স্থায়ী ক্ষতির শিকার হতে পারেন। আমরা এ ব্যাপারে সব সময় সতর্ক আছি।

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের এত কাছে এতদিন এমন একটি প্রতারণার কেন্দ্র চলছিল, তা তারা ভাবতেও পারেননি। প্রশাসনের এই অভিযানকে তারা সাধুবাদ জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বাগমারা’য় ভুয়া চিকিৎসক ছেলে প্রশাসনের অভিযান, অর্থদণ্ড ও জেল,

আপডেট সময় ০৪:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫