ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহীঃ

মানবাধিকার, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের প্রশ্নকে সাহিত্যের ভাষায় তুলে ধরার অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড–২০২৫ অর্জন করেছেন কবি ও কথাশিল্পী শামীমা নাইস। এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গত ১৩ ডিসেম্বর ২০২৫ ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান এবং অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি শিকদার মকবুল হক। তিনি তার বক্তব্যে বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর সাহিত্যের মাধ্যমে তুলে ধরার কাজটি রাষ্ট্র ও সমাজ—উভয়ের জন্যই অপরিহার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, অধ্যাপক, চিকিৎসক, প্রকৌশলী, সিনিয়র মিডিয়া ব্যক্তিত্ব, মানবাধিকার নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও জাতীয় পর্যায়ের বিশিষ্টজনেরা। বক্তারা মানবাধিকার রক্ষায় লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ভূমিকার প্রশংসা করেন।

মানবাধিকার চেতনা, শান্তি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ায় কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে শামীমা নাইসকে আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার প্রদান করা হয়। তার সাহিত্যকর্মে নারী, শিশু, প্রান্তিক জনগোষ্ঠী, সামাজিক বৈষম্য ও মানবিক সংকট গভীরভাবে প্রতিফলিত হয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন।

উল্লেখ্য, কথাসাহিত্য ও কাব্যসাহিত্যে দীর্ঘদিনের সৃজনশীল সাধনার জন্য শামীমা নাইস ইতিপূর্বেও বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন থেকে একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তার এই অর্জন সাহিত্যাঙ্গনের পাশাপাশি মানবাধিকার আন্দোলনকেও নতুনভাবে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

আপডেট সময় ০৫:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫