ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

নওগাঁয় ডিআইজি রাজশাহী রেঞ্জের আগমন, রিজার্ভ অফিস ও প্যারেড পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নওগাঁয় ডিআইজি রাজশাহী রেঞ্জের আগমন, রিজার্ভ অফিস ও প্যারেড পরিদর্শন

জাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ, ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. — ডিআইজি রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী-এর মাননীয় ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি আজ নওগাঁ জেলায় আগমন করেন। এ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাউজগার্ড কর্তৃক গার্ড অব অনার (সালামি) প্রদান করা হয়।

আগমন পর্ব শেষে মাননীয় ডিআইজি মহোদয় নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট সকল অফিস ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে মাননীয় ডিআইজি মহোদয় সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শনকালে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তা এবং সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম।

এ সময় মাননীয় ডিআইজি মহোদয় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার করা এবং নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা বজায় রাখতে পেশাদার আচরণ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।

পরিদর্শন ও নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে মাননীয় ডিআইজি মহোদয়ের নওগাঁ জেলা সফর সম্পন্ন হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

নওগাঁয় ডিআইজি রাজশাহী রেঞ্জের আগমন, রিজার্ভ অফিস ও প্যারেড পরিদর্শন

আপডেট সময় ০৭:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫