ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

পুঠিয়ায় মরা কবুতর দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন, শহীদদের সম্মানে দেওয়া ফুল পায়ের নিচে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পুঠিয়ায় মরা কবুতর দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন, শহীদদের সম্মানে দেওয়া ফুল পায়ের নিচে।

মুন্না ইসলাম
পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)

প্রতি বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজয় দিবসের কর্মসূচি পালিত হয়। তবে এবারের অনুষ্ঠানের উদ্বোধন মুহূর্তে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধনকালে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় চারটি কবুতর একযোগে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলে তিনটি উড়ে গেলেও একটি কবুতর মাটিতে পড়ে যায়। পরে দেখা যায় কবুতরটি মৃত। ঘটনাটি উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে জনমনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।

এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে দেওয়া ফুল এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে থাকা ফুলগুলো বিভিন্ন স্থানে মানুষের পায়ের নিচে পড়ে থাকতে দেখা যায়। এমনকি শহীদ বেদীতে জুতা পরে ওঠার অভিযোগও ওঠে, যা অনেকের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দেয়।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, “অসংখ্য শহীদের রক্ত ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। শহীদ বেদীর ফুল এভাবে ছড়িয়ে পড়া ও অবহেলিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।”

পুঠিয়া উপজেলার আরও কয়েকজন মুক্তিযোদ্ধা জানান, শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করার পরই দেখা যায় ফুলগুলো মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে মানুষের পায়ের নিচে পড়ছে। বিষয়টি তাদের গভীরভাবে মর্মাহত করেছে।

এ প্রসঙ্গে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “ফুলগুলো কোথায় গেল এবং কীভাবে এমনটি ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি জুতা পরে শহীদ বেদীতে উঠে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

পুঠিয়ায় মরা কবুতর দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন, শহীদদের সম্মানে দেওয়া ফুল পায়ের নিচে

আপডেট সময় ১২:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫