ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

আব্দুল হক বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে রাজশাহীর বাঘা উপজেলায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে একত্রিত হন। শহীদদের রক্তে রঞ্জিত পথ ধরে অর্জিত মাতৃভাষার মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ নিয়ে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের মোল্লা। তিনি বলেন,
“১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগই বাঙালি জাতির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ভিত্তি। আজ সেই অর্জিত অধিকার বারবার হুমকির মুখে পড়ছে। বিএনপি ভাষা শহীদদের আদর্শ ধারণ করেই জনগণের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক জুয়েল খান, সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল বাঘা উপজেলা, সাবেক সদস্য সচিব বাঘা উপজেলা যুবদল, সাবেকআহ্বায়ক বাঘা উপজেলা যুবদলসহ দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীরা। আরোও উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ ভারপ্রাপ্ত সভাপতি, যুগ্মসাধারণ সম্পাদক, সজল খান, বিশিষ্ট সমাজসেবক,মোঃ বাবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বাঘা উপজেলা সম্মানিত সদস্য যুবদল, শিমুল শেখ সাবেক সদস্য আহ্বায়ক কমিটি বাঘা উপজেলা যুবদল, রাকিব খান সাবেক স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক পাকুড়িয়া ইউনিয়ন, সুকসান আলী ,৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়েই এ দেশের মানুষের গণতান্ত্রিক চেতনার উন্মেষ ঘটে। অথচ আজ দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা ক্রমাগত সংকুচিত হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, যা ভাষা শহীদদের আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক।

নেতারা আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশবাসীর হারানো অধিকার পুনরুদ্ধারে আন্দোলন আরও বেগবান করা হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন এবং ভাষা শহীদদের আদর্শ বাস্তবায়নের শপথ পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

আপডেট সময় ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫