ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন নবীনগরে হাসান শাহ’র তিন দিনব্যাপী ওরস পালিত রাজশাহীতে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে রহনপুরে বিএনপির ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা রমজান মাস উপলক্ষে নওগাঁয় ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি রমজানে সবজির বাজারে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস ভোলাহাটে,বীর মুক্তিযোদ্ধা সফিকুল (মিস্তি)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। মহান একুশে বাঘায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রানীনগর থানায় ইফতার ও দোয়া মাহফিল: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের যোগদান নওগাঁয় যথাযোগ্য মর্যাদার পালিত হয়েছে মহান শহিদ দিবস
নোটিশ :
দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। ইমেইল : ainsomaj24@gmail.com, মোবাইল ০১৭০৭-৫৬৯৫৯২, ০১৩০০-৩৪৪২৪৫

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন,

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন,

মোঃতানজিলুল ইসলাম লাইক, ব্যুরো চিফ রাজশাহী,

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

এ সময় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, “মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে আত্মপরিচয় ও আত্মমর্যাদার সবচেয়ে গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কোনো দয়া নয়—এটি একটি জাতির সাহস, ত্যাগ ও সংগ্রামের ফসল। এই বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের কাজ, চিন্তা ও লেখায় প্রতিফলিত হতে হবে। সাংবাদিকতা হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী হাতিয়ার এবং মানুষের অধিকার রক্ষার নির্ভীক কণ্ঠস্বর।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুতি মানেই ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, “মহান বিজয় দিবস আমাদের শিখিয়েছে মাথা উঁচু করে সত্যের পক্ষে দাঁড়াতে। বীর শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা—কোনো চাপ, ভয় বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে কলমকে ন্যায়ের পথে চালিত করার। সত্য প্রকাশই হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সাংবাদিকতা চর্চার মধ্য দিয়েই আমরা বিজয় দিবসের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।”

অনুষ্ঠানে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান (নিহাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু কাওসার মাখন, লিয়াকত হোসেন, আল আমিন হোসেন ও মো. সুমন।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিকুল আলম ইমন, আসগর আলী সাগর, তানজিলুল ইসলাম লাইক, ঈসাহাক আলী পিন্টু, সিরাজুল ইসলাম রনি, মেহেদী হাসান, আদিল শেখ, রুকাইয়া চৌধুরী, রাকিবুল হাসান শুভ, মোস্তাফিজুর রহমান, সৈয়দ মাসুদ, সোহাগ হোসেন, জিয়াউল হক, আব্দুল বশীর ডলার, অপু দাস, সাকিব, রাজা হোসেন প্রমুখ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেনের আজ জন্মদিন

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন,

আপডেট সময় ০৯:৩৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫