
মান্দায় তেঁতুলিয়া ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
আল আমিন স্বাধীন
(মান্দা, মোহনপুর )প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা, র্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে শহীদি মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোখলেছুর রহমান কামরুল, ইউনিয়ন পরিষদ সচিব নাজমুল হোসাইন, ইউপি সদস্য বাবুল আলী, আবু বাক্কার, আঃ হাকিম, আঃ সামাদসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।#

Reporter Name 










